কম্পিউটার যন্ত্রাংশ ক্রয়ে 'SR [গণিত] ব্যাংকের সম্পাদিত কাজটির ধরন উল্লেখপূর্বক দলিলটির ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: কম্পিউটার যন্ত্রাংশ ক্রয়ে 'SR [গণিত] ব্যাংক জনাব আলমের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করে আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যয়পত্র হলো বাণিজ্যিক ব্যাংকের এক ধরনের আর্থিক নিশ্চয়তাপত্র। এর মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে ও রপ্তানিকারকের অনুকূলে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। আন্তর্জাতিক বাণিজ্যে প্রত্যয়পত্র একটি অপরিহার্য বিষয়। উদ্দীপকে জনাব আলম একজন কর্মব্যস্ত ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 'SR [গণিত] ব্যাংক তার পক্ষে ব্যবসায়িক চুক্তি সম্পাদন করে। তার হয়ে বাসা ভাড়া আদায় ও বিভিন্ন লেনদেন সম্পাদন করে। সম্প্রতি তিনি চীন থেকে কম্পিউটার যন্ত্রাংশ আমদানি করে ব্যবসায়ের পরিধি বৃদ্ধি করেন। এক্ষেত্রে 'SR [গণিত] ব্যাংক জনাব আলমের পক্ষে যাবতীয় লেনদেন সম্পাদন করে। প্রয়োজনীয় দলিলপত্র তৈরিতেও ব্যাংকটি জনাব আলমকে সহায়তা করে। আমদানি-রপ্তানি বাণিজ্যে রপ্তানিকারক ও আমদানিকারক একে অপরের অপরিচিত থাকে। আর রপ্তানিকারক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যথাযথ নিশ্চয়তা না পেলে পণ্য রপ্তানি করে না। 'SR [গণিত] ব্যাংক জনাব আলমের পক্ষে প্রত্যয়পত্র ইস্যু করে। এ পত্রের মাধ্যমে চীনের রপ্তানিকারককে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা দেয়। এ মর্মে অঙ্গীকারও করে যে, জনাব আলম অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংকটি নিজে অর্থ পরিশোধ করবে। এছাড়া ব্যাংকটি প্রয়োজনীয় আইনানুগ দলিলপত্র প্রেরণ করে সহায়তা করে। ব্যাংকের এ ধরনের সেবা না থাকলে জনাব আলমের পক্ষে পণ্য আমদানি করা সম্ভব হতো না। তাই বলা যায়, জনাব আলমের পক্ষে 'SR [গণিত] ব্যাংকের ইস্যুকৃত প্রত্যয়পত্রের ভূমিকা বৈদেশিক বাণিজ্যে অপরিসীম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
কম্পিউটার যন্ত্রাংশ ক্রয়ে 'SR ব্যাংকের সম্পাদিত কাজটির ধরন উল্লেখপ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর