জনাব তাহেরকে সহায়তাকারী ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: জনাব তাহেরকে সহায়তাকারী ব্যাংকটি বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক গ্রাহকদের সঞ্চিত অর্থ জমা রাখে। উক্ত অর্থ থেকে বিভিন্ন খাতে ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংক। উদ্দীপকের জনাব তাহের একজন ব্যবসায়ী। তিনি একজন স্বনামধন্য গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তিনি গার্মেন্টস ব্যবসায়ে সফল একজন ব্যক্তি। তিনি চাহিদা অনুযায়ী বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করে থাকেন। যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে একটি ব্যাংক তাকে ব্যাপক সহায়তা করে থাকে। উক্ত ব্যাংকটি গ্রাহকের নিকট হতে আমানত হিসেবে অর্থ জমা রাখে। পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসায়ীকে তা ঋণ হিসেবে প্রদান করে। অর্থাৎ, ব্যাংকটির কার্যাবলি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব তাহেরকে সহায়তাকারী ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব তাহেরকে সহায়তাকারী ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর