জনাব তাহের বিদেশ থেকে যন্ত্রাংশ আনার ক্ষেত্রে ব্যাংক থেকে কোন ধরনের সহায়তা পেয়েছিলেন? মতামত দাও।
উত্তর: জনাব তাহের বিদেশ থেকে যন্ত্রাংশ আনার ক্ষেত্রে ব্যাংক থেকে প্রত্যয়পত্রের সহায়তা পেয়েছিলেন। প্রত্যয়পত্র হলো বাণিজ্যিক ব্যাংকের এক ধরনের আর্থিক নিশ্চয়তাপত্র। এর মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। প্রত্যয়পত্র পেলে রপ্তানিকারক, আমদানিকারককে পণ্য পাঠায়। উদ্দীপকের জনাব তাহের একজন সফল গার্মেন্টস ব্যবসায়ী। তার গার্মেন্টস ফ্যাক্টরির প্রচুর সুনাম রয়েছে। গার্মেন্টসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তার প্রায়ই বিদেশি যন্ত্রাংশের প্রয়োজন পড়ে। তিনি বিদেশ থেকে প্রায়ই এই যন্ত্রাংশগুলো চাহিদা অনুযায়ী আমদানি করে থাকেন। যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে একটি ব্যাংক তাকে সহায়তা করে থাকে। সাধারণত পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে পণ্যের মূল্য প্রাপ্তির নিশ্চয়তার প্রয়োজন হয়। এটিই হলো প্রত্যয়পত্র। উদ্দীপকের জনাব তাহের যখন বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানি করেন, তখন তারও প্রত্যয়পত্র সংগ্রহের প্রয়োজন পড়ে। কেননা, অর্থ প্রাপ্তির নিশ্চয়তা ব্যতীত রপ্তানিকারক পণ্য রপ্তানিতে আগ্রহী হবেন না। ফলে জনাব তাহেরও যন্ত্রাংশ আমদানি করতে পারবেন না। এক্ষেত্রে জনাব তাহেরের ব্যাংকটি প্রত্যয়পত্র ইস্যু করে বিদেশ থেকে যন্ত্রাংশ আনার ক্ষেত্রে জনাব তাহেরকে সহায়তা করেছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব তাহের বিদেশ থেকে যন্ত্রাংশ আনার ক্ষেত্রে ব্যাংক থেকে কোন ধরনের…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর