ডলি বেগমকে আর্থিক প্রতিষ্ঠানটি কী পরামর্শ দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: ডলি বেগমকে আর্থিক প্রতিষ্ঠানটি ব্যাংকের লকার সেবা গ্রহণের পরামর্শ দেয়। বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ ও ঋণদান ছাড়াও নানাবিধ সেবা প্রদান করে। ব্যাংকগুলো সার্ভিস চার্জের বিনিময়ে জনগণের মূল্যবান দলিলপত্র, গহনা ইত্যাদি জমা রাখে। ব্যাংকের এ সেবাটি লকার সার্ভিস নামে পরিচিত। এর মাধ্যমে গ্রাহক তার মূল্যবান সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে পারে। উদ্দীপকে স্কুল শিক্ষিকা ডলি বেগমের বাড়ির কাছের একটি বাড়িতে দুর্বৃত্তদের আক্রমণ হয়। মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়। এ অবস্থার কথা চিন্তা করে তার গহনাসমূহ ও মূল্যবান দলিলপত্র নিয়ে একটি ব্যাংকের পরামর্শ গ্রহণ করতে যান। এখানে ডলি বেগমের মূল উদ্দেশ্য তার গহনাসমূহ ও দলিলপত্র নিরাপদে সংরক্ষণ করা। এর জন্য আধুনিক ব্যাংক ব্যবস্থায় লকার সেবার ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে ডলি বেগম তার গহনাসমূহ ও দলিলপত্র নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। তবে তাকে এ সেবা পেতে নির্দিষ্ট হারে সার্ভিস ফি প্রদান করতে হবে। তাই নিরাপদে মূল্যবান সম্পত্তি সংরক্ষণের জন্য ডলি বেগমের আর্থিক প্রতিষ্ঠান থেকে লকার সেবা গ্রহণ করা উচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
ডলি বেগমকে আর্থিক প্রতিষ্ঠানটি কী পরামর্শ দেয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর