রংধনু ব্যাংকের তহবিলের উৎস কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রংধনু ব্যাংকের তহবিলের উৎস হচ্ছে আমানত। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস হচ্ছে আমানত। ব্যাংক বিভিন্ন মেয়াদে (যথা : চলতি, সঞ্চয়ী, স্থায়ী) আমানত গ্রহণ করে থাকে। যা আমানতকারী একত্রে তুলে নেয় না। ফলে ব্যাংক এ অর্থ ঋণ হিসেবে ব্যবসায় খাটিয়ে মুনাফা অর্জন করে থাকে। উদ্দীপকে রংধনু ব্যাংক তহবিলের একটি অংশ জনগণের নিকট থেকে বিভিন্ন ধরনের ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করে। এই জমাকৃত অর্থ ব্যাংকটির কাছে আমানত হিসেবে বিবেচিত হয়। আর আমানত হলো ব্যাংকের তহবিল সংগ্রহের গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস। তাই বলা যায়, রংধনু ব্যাংকের তহবিলের যে উৎসের কথা বলা হয়েছে তা হলো গ্রাহকের আমানত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
রংধনু ব্যাংকের তহবিলের উৎস কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর