নরসুন্ধা ব্যাংকে মি. এনামের কোন ধরনের হিসাব রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নরসুন্ধা ব্যাংকে মি. এনামের সঞ্চয়ী হিসাব রয়েছে। সঞ্চয়ী হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়। তবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করতে হয়। সাধারণত নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে এ হিসাব খুলে থাকেন। এ হিসাবে স্বল্পহারে সুদ দেওয়া হয়। উদ্দীপকের মি. এনাম একজন চাকরিজীবী। তার নরসুন্ধা ব্যাংকে একটি হিসাব রয়েছে। উক্ত হিসাবের মাধ্যমে তার মাসিক বেতনের টাকা জমা হয় এবং তিনি প্রয়োজনে উত্তোলন করতে পারেন। ব্যাংক তার জমাকৃত টাকার ওপর স্বল্পহারে সুদ প্রদান করে থাকে। সাধারণত সঞ্চয়ী হিসেবে নিয়মিত অর্থ জমা ও নিয়ম মেনে অর্থ উত্তোলন করা যায়। এই হিসাবে স্বল্পহারে সুদও পাওয়া যায়। তাই বলা যায়, নরসুন্ধা ব্যাংকে মি. এনামের হিসাবটি সঞ্চয়ী হিসাব।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
নরসুন্ধা ব্যাংকে মি. এনামের কোন ধরনের হিসাব রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর