কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী [গণিত] ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী [গণিত] ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। এ ব্যাংক স্বল্পসুদে আমানত সংগ্রহ করে। সংগৃহীত আমানত বেশি সুদে ঋণ দেয়। দেশের বিভিন্ন স্থানে এ ব্যাংকের শাখা থাকে। উদ্দীপকে [গণিত] ব্যাংক গ্রাহকের নিকট থেকে স্বল্পসুদে আমানত সংগ্রহ করে। সংগৃহীত আমানত অধিক সুদে বিভিন্ন ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এক্ষেত্রে ব্যাংকটির সাথে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের মিল রয়েছে। বাণিজ্যিক ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, ঋণ দেয় এবং এর মাধ্যমে মুনাফা অর্জন করে। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক চেক, প্রত্যয়পত্র ও ব্যাংক ড্রাফট ইস্যুসহ ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রদান করে। যেহেতু [গণিত] ব্যাংকের কার্যক্রম বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে তাই [গণিত] ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা …
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর