"আরিফের বিনিয়োগে কোম্পানির মালিকানা পেলেও ঝুঁকি বেশি।" কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আরিফের সাধারণ শেয়ারে বিনিয়োগে কোম্পানির মালিকানা পেলেও ঝুঁকি বেশি- এ বাক্যের সাথে আমি একমত। যে শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করা যায় তাকে সাধারণ শেয়ার বলে। এ ধরনের শেয়ারমালিকরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে। তবে সাধারণ শেয়ারে বিনিয়োগে ঝুঁকি বেশি।' উদ্দীপকের আরিফ বেশি আয়ের আশায় বেশি ঝুঁকি নিতে আগ্রহী হয়ে বিনিয়োগ করতে চান। সাধারণত যে শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং প্রচুর আয়ের সম্ভাবনা থাকে তা হলো সাধারণ শেয়ার। সুতরাং বলা যায়, আরিফ সাধারণ শেয়ারে বিনিয়োগ করতে চান। : সাধারণ শেয়ারে বিনিয়োগকারীকে কোম্পানির মালিকানা দেয়। ফলে কোম্পানির মালিক হিসেবে এর অর্জিত লাভ এবং সম্পত্তির ওপর আইনগত অধিকার থাকে। এছাড়া কোম্পানি কোনো বছর অধিক আয় করলে সাধারণ শেয়ারে বিনিয়োগকারীদের প্রাপ্ত আয়ও বৃদ্ধি পায়। তবে বিনিয়োগকারীদের জন্য সাধারণ শেয়ার ক্রয় একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে গণ্য হয়। এ ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি সবসময় শেয়ারমালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। আবার, লভ্যাংশের হারও নির্দিষ্ট না। এছাড়া শেয়ারবাজারে অনেক ফটকা বিনিয়োগকারী থাকে বিধায় সাধারণ শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ। তাই বলা যায়, আরিফের সাধারণ শেয়ারে বিনিয়োগে কোম্পানির মালিকানা পেলেও ঝুঁকি বেশি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
"আরিফের বিনিয়োগে কোম্পানির মালিকানা পেলেও ঝুঁকি বেশি।" কথাটির তাৎপর…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর