অরুণ চৌধুরীর বিনিয়োগের ক্ষেত্রটি বর্ণনা করো।
উত্তর: অরুণ চৌধুরীর বিনিয়োগের ক্ষেত্রটি হলো বন্ড। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাকে বন্ড বলা হয়। বন্ডের বিপরীতে কোম্পানি সাধারণত স্থায়ী সম্পত্তি বা দলিলপত্রাদি জামানত হিসেবে রাখে। উদ্দীপকে অরুণ চৌধুরী মেঘনা কোম্পানিতে [গণিত] লক্ষ টাকা বিনিয়োগ করেন। তবে এ বিনিয়োগের বিপরীতে মেঘনা কোম্পানির [গণিত] বিঘা জমি জামানত হিসেবে রাখেন। সাধারণত দীর্ঘমেয়াদে কোনো ঋণ প্রদানের বিপরীতে নিশ্চয়তাস্বরূপ স্থায়ী সম্পত্তি জামানত রাখা হয়। এখানে [গণিত] লক্ষ টাকা ঋণের বিপরীতে জামানত হলো মেঘনা কোম্পানির স্থাবর সম্পত্তি [গণিত] বিঘা জমি। অর্থাৎ তিনি বন্ডে বিনিয়োগ করেন। এর বিপরীতে তিনি নির্দিষ্ট হারে সুদ পাবেন। মেঘনা কোম্পানি তার পাওনা পরিশোধ করতে না পারলে তিনি জামানতের জমি বিক্রি করে পাওনা টাকা আদায় করতে পারবেন। সুতরাং এসব বৈশিষ্ট্য থেকে বলা যায়, অরুণ চৌধুরীর বিনিয়োগের ক্ষেত্রটি হলো বন্ড।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
অরুণ চৌধুরীর বিনিয়োগের ক্ষেত্রটি বর্ণনা করো।
উদ্দীপক
Combined · 2016
উত্তর
উত্তর