উদ্দীপকের 'খ' নামক শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ- তুমি কি এ বাক্যের সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'খ' নামক শেয়ারটি সাধারণ শেয়ার হওয়ায় এতে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি। এ শেয়ারের মালিকগণ কোম্পানি পরিচালনায় অংশ নিতে পারে। এর বিনিয়োগকারীরা লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সবার শেষে সুযোগ পায়। তবে সাধারণ শেয়ারের আয়ের হার নির্দিষ্ট নয়। উদ্দীপকে উল্লেখ্য শেয়ার 'খ'-এর বিনিয়োগ থেকে প্রচুর আয়ের সম্ভাবনা রয়েছে। তবে বিনিয়োগকারীদের জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। অর্থাৎ বৈশিষ্ট্য বিচারে শেয়ার 'খ' একটি সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার ইস্যুকারী কোম্পানি সবসময় শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। পর্যাপ্ত মুনাফা করতে না পারলে কোম্পানি শেয়ার মালিকদের কোনো লভ্যাংশ দেয় না। আবার কোম্পানির অবসায়নকালে সম্পত্তি বিক্রির অর্থ থেকে সবার শেষে এই বিনিয়োগকারীরা বিনিয়োগকৃত অর্থ ফেরত পায়। এক্ষেত্রে পাওনাদারদের অর্থ পরিশোধের পর পর্যাপ্ত অর্থ না থাকলে সাধারণ শেয়ার মালিকরা কোনো অর্থ ফেরত পায় না। তাই বলা যায়, সাধারণ শেয়ারে বিনিয়োগ অপেক্ষাকৃত বেশি ঝুঁকিপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'খ' নামক শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ- তুমি কি এ বাক্যে…
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর