উদ্দীপকের 'ক' নামক শেয়ারটি কোন ধরনের? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' নামক শেয়ারটি একটি অগ্রাধিকার শেয়ার। যে শেয়ারে বিনিয়োগ করে এর মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় তাকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। এই ধরনের বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত। উদ্দীপকের জনাব আজিজ একজন স্কুল শিক্ষক। একদিন বিদ্যালয়ে পাঠদানের সময় একজন শিক্ষার্থী শেয়ারের বিভিন্ন ধরন সম্পর্কে জানতে চাইল। জনাব আজিজ 'ক' ও 'খ' নামক শেয়ার সম্পর্কে আলোচনা করলেন। এক্ষেত্রে শেয়ার 'ক'-এর বৈশিষ্ট্য হলো বিনিয়োগ করা অর্থের বিপরীতে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়। আর এরূপ নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায় শুধু অগ্রাধিকার শেয়ার থেকে। তাই বলা যায়, 'ক' নামক শেয়ারটি একটি অগ্রাধিকার শেয়ার।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের 'ক' নামক শেয়ারটি কোন ধরনের? বর্ণনা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর