অরুণ চৌধুরীর বিনিয়োগের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: অরুণ চৌধুরীর বিনিয়োগের ধরন পরিবর্তনের সিদ্ধান্তটি একটি যৌক্তিক সিদ্ধান্ত। বিনিয়োগের ধরন নির্বাচন নির্ভর করে বিনিয়োগের ক্ষেত্রের সুবিধা অসুবিধার ওপর। প্রতিটি বিনিয়োগের ক্ষেত্রের উপযোগিতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উদ্দীপকে অরুণ চৌধুরী প্রথমে দীর্ঘমেয়াদে মেঘনা কোম্পানিতে [গণিত] লক্ষ টাকা ঋণ প্রদান করেন। এর বিপরীতে তিনি জামানত হিসেবে রাখেন [গণিত] বিঘা জমি। অর্থাৎ তিনি বন্ডে বিনিয়োগ করেন। পরবর্তীতে তিনি মালিকানা পাওয়ার আশায় বিনিয়োগের ধরন পরিবর্তন করেন। অর্থাৎ তিনি বন্ডের বিপরীতে সাধারণ শেয়ারের মালিকানা গ্রহণ করেছেন। অরুণ চৌধুরী দীর্ঘমেয়াদে ঋণ দেওয়ার ফলে তিনি কোম্পানির একটি বহিস্থ পক্ষ। কোম্পানির বিলোপসাধনের ক্ষেত্রে তিনি তার পাওনা আদায়ে অগ্রাধিকার পাবেন। কিন্তু তার প্রত্যাশা কোম্পানির একজন মালিক হওয়া। তাই তিনি তার বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করেছেন। ফলে তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোম্পানির সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে পারবেন। যদিও সাধারণ শেয়ার একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, তবুও তার প্রত্যাশার দৃষ্টিকোণ থেকে বিনিয়োগের ধরন পরিবর্তনের এই সিদ্ধান্তটি যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
অরুণ চৌধুরীর বিনিয়োগের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা ব…
উদ্দীপক
Combined · 2016
উত্তর
উত্তর