শেয়ারFacebookWhatsApp

মি. আতিকের বিনিয়োগ ক্ষেত্রটি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের মি. আতিকের বিনিয়োগের ক্ষেত্রটি হলো বন্ড। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থান করে তাকে বন্ড বলে। বন্ডের বিপরীতে কোম্পানি স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখে। উদ্দীপকের মি. আতিক তার জমানো অর্থ বিনিয়োগ করতে চান। তাই তিনি স্থাবর সম্পত্তির মূল্যবান কাগজপত্র জামানত গ্রহণসাপেক্ষে বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হন। অর্থাৎ তিনি বন্ডে বিনিয়োগ করেন। কেননা জামানত গ্রহণসাপেক্ষে বিনিয়োগের একমাত্র হাতিয়ার হলো বন্ড। এছাড়া বন্ডে বিনিয়োগকারীরা কোম্পানি থেকে নির্দিষ্ট হারে সুদ পায় বিধায় তাদের আয় নিশ্চিত। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. আতিক বন্ডে বিনিয়োগ করেন।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল

মি. আতিকের বিনিয়োগ ক্ষেত্রটি বর্ণনা কর।

উদ্দীপক

মি. আতিক তার জমানো কিছু অর্থ বিনিয়োগ করার জন্য বিভিন্ন বিনিয়োগ ক্ষেত্র বিচার-বিশ্লেষণ করে একটি কোম্পানির স্থাবর সম্পত্তির মূল্যবান কাগজপত্র নিজের কাছে সংরক্ষণ করে বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হন। অপরদিকে তার বন্ধু আরিফ বেশি আয়ের আশায় বেশি ঝুঁকি নিতে আগ্রহী হয়ে বিনিয়োগ করতে চান। তিনি মনে করেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগেই সর্বোচ্চ আয় সম্ভব।

Jessore · 2025

উত্তর

শর্ট সিলেবাস বহির্ভূত

উত্তর

কোনো কোম্পানি অবষ্টিত মুনাফা শেয়ারে রূপান্তর করে পুরাতন শেয়ারমালিকদের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করলে তাকে স্টক লভ্যাংশ বলে। কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক লভ্যাংশ বা নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ দিয়ে থাকে। স্টক লভ্যাংশ প্রদানের ফলে কোম্পানির শেয়ারসংখ্যা বৃদ্ধি পায়।

উত্তর

উদ্দীপকের মি. আতিকের বিনিয়োগের ক্ষেত্রটি হলো বন্ড। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থান করে তাকে বন্ড বলে। বন্ডের বিপরীতে কোম্পানি স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখে। উদ্দীপকের মি. আতিক তার জমানো অর্থ বিনিয়োগ করতে চান। তাই তিনি স্থাবর সম্পত্তির মূল্যবান কাগজপত্র জামানত গ্রহণসাপেক্ষে বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হন। অর্থাৎ তিনি বন্ডে বিনিয়োগ করেন। কেননা জামানত গ্রহণসাপেক্ষে বিনিয়োগের একমাত্র হাতিয়ার হলো বন্ড। এছাড়া বন্ডে বিনিয়োগকারীরা কোম্পানি থেকে নির্দিষ্ট হারে সুদ পায় বিধায় তাদের আয় নিশ্চিত। সুতরাং বলা যায়, উদ্দীপকের মি. আতিক বন্ডে বিনিয়োগ করেন।

উত্তর

উদ্দীপকে আরিফের সাধারণ শেয়ারে বিনিয়োগে কোম্পানির মালিকানা পেলেও ঝুঁকি বেশি- এ বাক্যের সাথে আমি একমত। যে শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করা যায় তাকে সাধারণ শেয়ার বলে। এ ধরনের শেয়ারমালিকরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে। তবে সাধারণ শেয়ারে বিনিয়োগে ঝুঁকি বেশি।' উদ্দীপকের আরিফ বেশি আয়ের আশায় বেশি ঝুঁকি নিতে আগ্রহী হয়ে বিনিয়োগ করতে চান। সাধারণত যে শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ এবং প্রচুর আয়ের সম্ভাবনা থাকে তা হলো সাধারণ শেয়ার। সুতরাং বলা যায়, আরিফ সাধারণ শেয়ারে বিনিয়োগ করতে চান। : সাধারণ শেয়ারে বিনিয়োগকারীকে কোম্পানির মালিকানা দেয়। ফলে কোম্পানির মালিক হিসেবে এর অর্জিত লাভ এবং সম্পত্তির ওপর আইনগত অধিকার থাকে। এছাড়া কোম্পানি কোনো বছর অধিক আয় করলে সাধারণ শেয়ারে বিনিয়োগকারীদের প্রাপ্ত আয়ও বৃদ্ধি পায়। তবে বিনিয়োগকারীদের জন্য সাধারণ শেয়ার ক্রয় একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে গণ্য হয়। এ ধরনের শেয়ার ইস্যুকারী কোম্পানি সবসময় শেয়ারমালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। আবার, লভ্যাংশের হারও নির্দিষ্ট না। এছাড়া শেয়ারবাজারে অনেক ফটকা বিনিয়োগকারী থাকে বিধায় সাধারণ শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ। তাই বলা যায়, আরিফের সাধারণ শেয়ারে বিনিয়োগে কোম্পানির মালিকানা পেলেও ঝুঁকি বেশি।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অরুণ চৌধুরী মেঘনা কোম্পানির ৩৩ বিঘা জমি জামানতের বিপরীতে ৮৮ লক্ষ টাকা বিনিয়োগ করেন। পরবর্তীতে তিনি কোম্পানির মালিকানা পাওয়ার প্রত্যাশায় বিনিয়োগের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

Combined · 2016

গ
অরুণ চৌধুরীর বিনিয়োগের ক্ষেত্রটি বর্ণনা করো।
ঘ
অরুণ চৌধুরীর বিনিয়োগের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অরুণ চৌধুরী মেঘনা কোম্পানির ৩৩ বিঘা জমি জামানতের বিপরীতে ৮৮ লক্ষ টাকা বিনিয়োগ করেন। পরবর্তীতে তিনি কোম্পানির মালিকানা পাওয়ার প্রত্যাশায় বিনিয়োগের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

Combined · 2016

গ
অরুণ চৌধুরীর বিনিয়োগের ক্ষেত্রটি বর্ণনা করো।
ঘ
অরুণ চৌধুরীর বিনিয়োগের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোম্পানির কোন বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়? ব্যাখ্যা করো।

কোম্পানির কোন বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে কোন বাজারে?

বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে কোন বাজারে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শেয়ারবাজারে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে- i. প্রাথমিক বাজারে ii. ফটকা বাজারে iii. সেকেন্ডারি বাজারে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোম্পানির অবণ্টিত মুনাফা শেয়ারে পরিণত করে, পুরাতন শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করাকে কী বলে?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব রানা 'বান্ধব' কোম্পানির প্রথমবারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে তা ক্রয় করেন। কয়েক বছর পর তার আর্থিক সংকট দেখা দিলে তিনি তা বিক্রি করতে বাজারে যেতে চাচ্ছেন। Q. শেয়ার বিক্রির জন্য জনাব রানার কোন বাজার যুক্তিসঙ্গত হবে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব রানা 'বান্ধব' কোম্পানির প্রথমবারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে তা ক্রয় করেন। কয়েক বছর পর তার আর্থিক সংকট দেখা দিলে তিনি তা বিক্রি করতে বাজারে যেতে চাচ্ছেন। Q. জনাব রানা 'বান্ধব' কোম্পানির শেয়ার কোথা থেকে সংগ্রহ করেছেন?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আজিজ একজন স্কুল শিক্ষক। একদিন বিদ্যালয়ে পাঠদান করার সময় তাঁর একজন শিক্ষার্থী শেয়ারের বিভিন্ন ধরন সম্পর্কে প্রশ্ন করলে তিনি 'ক' ও 'খ' নামক নিম্নলিখিত দুই ধরনের শেয়ার সম্পর্কে আলোচনা করলেন- শেয়ার 'ক': এই ধরনের শেয়ারে বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়। শেয়ার 'খ' : এই ধরনের শেয়ারে বিনিয়োগ থেকে প্রচুর আয়ের সম্ভাবনা থাকলেও, এটি একিট ঝুঁকিপূর্ণ বিনিয়োগ।

Combined · 2018

গ
উদ্দীপকের 'ক' নামক শেয়ারটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকের 'খ' নামক শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ- তুমি কি এ বাক্যের সাথে একমত? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব আজিজ একজন স্কুল শিক্ষক। একদিন বিদ্যালয়ে পাঠদান করার সময় তাঁর একজন শিক্ষার্থী শেয়ারের বিভিন্ন ধরন সম্পর্কে প্রশ্ন করলে তিনি 'ক' ও 'খ' নামক নিম্নলিখিত দুই ধরনের শেয়ার সম্পর্কে আলোচনা করলেন- শেয়ার 'ক': এই ধরনের শেয়ারে বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়। শেয়ার 'খ' : এই ধরনের শেয়ারে বিনিয়োগ থেকে প্রচুর আয়ের সম্ভাবনা থাকলেও, এটি একিট ঝুঁকিপূর্ণ বিনিয়োগ।

Combined · 2018

গ
উদ্দীপকের 'ক' নামক শেয়ারটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ
উদ্দীপকের 'খ' নামক শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ- তুমি কি এ বাক্যের সাথে একমত? যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেয়ারের রূপান্তরযোগ্যতা বলতে কী বোঝায়?

শেয়ারের রূপান্তরযোগ্যতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ রয়েছে?

বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ রয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অরুণ চৌধুরীর বিনিয়োগের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো।অরুণ চৌধুরীর বিনিয়োগের ক্ষেত্রটি বর্ণনা করো।কোম্পানির কোন বিনিয়োগ থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়া যায়? ব্যাখ্যা করো।বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে কোন বাজারে?শেয়ারবাজারে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে- i. প্রাথমিক বাজারে ii. ফটকা বাজারে iiiকোম্পানির অবণ্টিত মুনাফা শেয়ারে পরিণত করে, পুরাতন শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করাউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব রানা 'বান্ধব' কোম্পানির প্রথমবারের মউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব রানা 'বান্ধব' কোম্পানির প্রথমবারের মউদ্দীপকের 'খ' নামক শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ- তুমি কি এ বাক্যের সাথে একমত? উদ্দীপকের 'ক' নামক শেয়ারটি কোন ধরনের? বর্ণনা করো।শেয়ারের রূপান্তরযোগ্যতা বলতে কী বোঝায়?বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ রয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মি. আতিকের বিনিয়োগ ক্ষেত্রটি বর্ণনা কর। | Prosthuti