কোন ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: বিলম্বিত শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলা হয়। যে শেয়ার কিনলে শেয়ারমালিকগণ অন্য সব ধরনের শেয়ারমালিকদের লভ্যাংশ পরিশোধের পর আনুপাতিক হারে লভ্যাংশ পায় তাকে বিলম্বিত শেয়ার বলে। কোম্পানি অবসায়নের ক্ষেত্রে এ শেয়ারহোল্ডারদের দাবি সবার পরে মেটানো হয়। সাধারণত কোম্পানির প্রবর্তকগণ বিলম্বিত শেয়ার কিনে থাকে। তাই বিলম্বিত শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
কোন ধরনের শেয়ারকে প্রবর্তকের শেয়ার বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর