জনাব দিপু তার কার্যক্রমের মধ্য দিয়ে ব্যাংকের কোন কাজ সম্পাদন করেছেন? বিশ্লেষণ করো।
উত্তর: জনাব দিপুর আমদানি-রপ্তানিতে সাহায্যের মধ্য দিয়ে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কার্য সম্পাদন করেছেন। আমদানি-রপ্তানিতে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের প্রত্যয়পত্রের ইস্যু ও পরামর্শ প্রদানের মাধ্যমে সহায়তা করে। আবার বৈদেশিক বাণিজ্যে দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে ভূমিকা রাখে। উদ্দীপকে ব্যাংক কর্মকর্তা জনাব দিপু দেশের ভিতরে ও বাহিরে ব্যবসায়িক কার্যাদি সম্পাদন ও উপদেশ প্রদান করে থাকেন। এক্ষেত্রে তিনি একটি বিশেষ ব্যবস্থা ব্যবহার করেন। অর্থাৎ তিনি প্রত্যয়পত্রের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের লেনদেন নিষ্পত্তিতে সহায়তা করেন। আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যাদি সম্পাদন ও উপদেশ প্রদান করা ব্যাংকের একটি প্রতিনিধিত্বমূলক কাজ। বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্রের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। এ ব্যাংক আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক ও ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে ভূমিকা রাখে। উদ্দীপকে জনাব দীপু এ ধরনেরই প্রতিনিধিত্বমূলক কাজ সম্পাদন করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব দিপু তার কার্যক্রমের মধ্য দিয়ে ব্যাংকের কোন কাজ সম্পাদন করেছেন…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর