জনাব' দিদারের জন্য 'ক' ও 'খ' এর মধ্যে কোন বিনিয়োগটি বেশি উপযুক্ত বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের জনাব দিদারের 'ক' ও 'খ' এর মধ্যে 'ক' তথা সাধারণ শেয়ারে বিনিয়োগটি বেশি উপযুক্ত বলে আমি মনে করি। সাধারণ শেয়ারে বিনিয়োগকারীকে কোম্পানি মালিকানা দেয়। ভোটাধিকার থাকায় কোম্পানি নিয়ন্ত্রণে তাদের ক্ষমতা থাকে। অপরদিকে অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগকারীদের ভোটাধিকার থাকে না। তবে তারা মুনাফা ও সম্পদের ওপর অগ্রাধিকার পান। উদ্দীপকে জনাব দিদার একজন বিনিয়োগকারী। তিনি 'ক' ও 'খ' নামক দুই ধরনের শেয়ারে বিনিয়োগ করেন। 'ক' এ বিনিয়োগ করে তিনি কোম্পানির পক্ষ হয়ে ভোট দিতে পারেন। অপরদিকে, 'খ' এ বিনিয়োগ করে তিনি মুনাফা ও সম্পদের ওপর অগ্রাধিকার পান। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, 'ক' শেয়ারটি হলো সাধারণ শেয়ার এবং 'খ' শেয়ারটি হলো অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ারে বিনিয়োগকারীদের কোম্পানির মালিক হিসেবে গণ্য করা হয়। সাধারণ শেয়ারমালিকরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোম্পানি পরিচালনায় অংশ নিতে পারে। এছাড়া সাধারণ শেয়ারমালিকদের আয় নির্দিষ্ট না থাকায় কোম্পানি অধিক আয় করলে তাদের প্রাপ্ত আয়ও বৃদ্ধি পায়। অপরদিকে, অগ্রাধিকার শেয়ারমালিকদের লভ্যাংশ হার নির্দিষ্ট বিধায় কোম্পানি থেকে তারা অতিরিক্ত আয়ের কোনো অংশ পায় না। তারা কেবল লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে এবং কোম্পানির অবসায়নে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পায়। সুতরাং সার্বিক দিক বিচারে বলা যায়, জনাব দিদারের 'ক' ও 'খ' শেয়ারে বিনিয়োগের মধ্যে 'ক' শেয়ার তথা সাধারণ শেয়ারে বিনিয়োগটি বেশি উপযুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
জনাব' দিদারের জন্য 'ক' ও 'খ' এর মধ্যে কোন বিনিয়োগটি বেশি উপযুক্ত বল…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর