জনাব সুমন কোন খাতে বিনিয়োগ করেছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সুমন সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। যে শেয়ার ক্রয় করে কোম্পানির মালিকানা লাভ করা যায়, তাকে সাধারণ শেয়ার বলে। এ ধরনের শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকলেও অধিক আয় প্রাপ্তির সম্ভাবনা থাকে। উদ্দীপকে জনাব সুমন এমন একটি খাতে বিনিয়োগ করেছেন যেখানে ঝুঁকি থাকলেও আয়ের সম্ভাবনা বেশি। অর্থাৎ জনাব সুমন সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন। তার বিনিয়োগকৃত শেয়ার হতে অধিক আয়ের সম্ভাবনা রয়েছে। কারণ অন্যান্য বিনিয়োগ খাতে প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকলেও সাধারণ শেয়ার থেকে প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে না। ফলে কোম্পানি অধিক আয় করলে বিনিয়োগকারীদের প্রাপ্ত আয়ও বৃদ্ধি পায়। তবে শেয়ারবাজারে ফটকা বিনিয়োগকারী থাকায় ঝুঁকিও বেশি থাকে। তাই বুঝেশুনে বিনিয়োগ করতে হয়। সুতরাং বলা যায়, জনাব সুমন সাধারণ শেয়ারে বিনিয়োগ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
জনাব সুমন কোন খাতে বিনিয়োগ করেছেন? বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর