“বাণিজ্যিক ব্যাংক ধার করা অর্থের ধারক”-ব্যাখ্যা করো।
উত্তর: বাণিজ্যিক ব্যাংক একপক্ষ থেকে অর্থ আমানত হিসেবে ধার নেয় এবং অন্যপক্ষকে ধার দেয়, তাই বাণিজ্যিক ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়। বাণিজ্যিক ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। এটি জনগণের সঞ্চিত অর্থ আমানত রাখে। আমানতের একটি অংশ তারল্য হিসেবে রেখে বাকি অংশ ঋণদান ও বিনিয়োগ করে। মূলত বাণিজ্যিক ব্যাংক আমানতকারীর অর্থ ধার হিসেবে গ্রহণ করে ঋণগ্রহীতাদেরকে ঋণ বাবদ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে বিধায় বাণিজ্যিক ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
“বাণিজ্যিক ব্যাংক ধার করা অর্থের ধারক”-ব্যাখ্যা করো।
উত্তর