কার্যভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী 'ক' ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' ব্যাংকটি কার্যভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী একটি বাণিজ্যিক ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এ ব্যাংক জনগণের নিকট হতে স্বল্প সুদে অর্থ আমানত হিসাবে গ্রহণ করে অধিক সুদে ঋণদান করে মুনাফা অর্জন করে থাকে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। 'ক' ব্যাংক সঠিকভাবে বিনিয়োগ ও ঋণ প্রদান করেও অনেক প্রকার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সাধারণ জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে সেই অর্থ বিনিয়োগ ও ঋণ হিসেবে প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ। তাই বলা যায়, কার্যভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী 'ক' ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী 'ক' ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্য…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর