উদ্দীপকে দুবাইয়ের অর্থ প্রদানে গড়াই ব্যাংকটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: আমদানিকারক হিসাবে জনাবা রিতাকে 'গড়াই' 'ব্যাংকের প্রদত্ত সহায়তাটি হলো প্রত্যয়পত্র ইস্যু, যা বৈদেশিক বাণিজ্যে জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। এতে রপ্তানিকারকের অর্থ প্রাপ্তির অনিশ্চয়তা দূর হয়। আবার আমদানিকারকের সঠিক পণ্য প্রাপ্তির বিষয়টিও নিশ্চিত হয়। অর্থাৎ এক্ষেত্রে ব্যাংক আমদানিকারকের প্রতিনিধি হিসাবে কাজ করে। উদ্দীপকে জনাবা রিতা একজন আমদানিকারক। তিনি দুবাইয়ের 'জুম্মা' ইলেকট্রনিক্স থেকে পণ্য আমদানি করতে চান। এজন্য 'গড়াই' ব্যাংক তার পক্ষে রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের নিশ্চয়তা দিয়ে থাকে। ফলে রপ্তানিকারক নিশ্চিতে পণ্য পাঠাতে আগ্রহী হয়। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে দূরত্ব, মুদ্রার ভিন্নতাসহ বিভিন্ন বাধার সৃষ্টি হয়। এক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যে জটিলতা সৃষ্টি হয়। এই জটিলতা নিরসনে বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং বলা যায়, প্রত্যয়পত্রের মাধ্যমে অগ্রিম অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং আমদানি কার্যক্রম সহজতর করার মাধ্যমে 'গড়াই' ব্যাংক দুবাইয়ের অর্থ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকে দুবাইয়ের অর্থ প্রদানে গড়াই ব্যাংকটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর