বাণিজ্যিক ব্যাংক কীভাবে নোট ইস্যু করে থাকে? অথবা, “মুদ্রার বিকল্প সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ”- ব্যাখ্যা করো।
উত্তর: বিনিময়ের প্রধান মাধ্যম মুদ্রা বা অর্থ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু ও প্রচলন করলেও বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রার বিকল্প সৃষ্টি করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, সোনালী ব্যাংকে কোনো ব্যক্তির সঞ্চয়ী হিসাবে ১ লক্ষ টাকা জমা আছে। তিনি ৬০ হাজার টাকায় কম্পিউটার ক্রয় করে তার অ্যাকাউন্টের চেকে তিনি টাকা পরিশোধ করতে পারেন। এভাবে ব্যাংক চেক বিনিময় মাধ্যম হিসেবে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে নোট ইস্যু করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
বাণিজ্যিক ব্যাংক কীভাবে নোট ইস্যু করে থাকে? অথবা, “মুদ্রার বিকল্প সৃষ্টি করা বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ”- ব্যাখ্যা করো।
উত্তর