মি. রানার ইটভাটার ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা করো।
উত্তর: মি. রানার ইটভাটার ব্যবসায় উৎপাদন শিল্পের অন্তর্গত। এ শিল্পে শ্রম ও যন্ত্রের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়াজাত করা হয়। এরপর তা চূড়ান্ত পণ্যে পরিণত হয়। এভাবে তা মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরি প্রভৃতি এ শিল্পের উদাহরণ। উদ্দীপকের মি. রানা একটি ইটভাটার মালিক। তার ইটভাটায় ইট তৈরি করতে কাঁচামাল হিসেবে মাটি ব্যবহৃত হয়। এ মাটি দিয়ে ইটের নির্দিষ্ট আকার-আকৃতি তৈরি করে তা আগুনে পোড়ানো হয়। এভাবে মাটির রূপগত পরিবর্তন হয়। আর তা মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তরিত হয়। এক্ষেত্রে চূড়ান্ত পণ্য তৈরিতে শ্রম ও যন্ত্র ব্যবহার করা হয়। এসব বৈশিষ্ট্যের সাথে উৎপাদন শিল্পের মিল আছে। সুতরাং, মি. রানার ইটভাটার ব্যবসায়কে উৎপাদন শিল্প বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
মি. রানার ইটভাটার ব্যবসায় কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, Mymensingh, Rajshahi, Dinajpur, Comilla, Jessore, Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর