উদ্দীপকের ব্যবসায়ে বেলালকে কোন কোন সমস্যা মোকাবিলা করতে হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়ে অবকাঠামোগত মূলধনজনিত সমস্যাসহ নানাবিধ সমস্যা মোকাবিলা করতে হয়। উন্নত বিশ্বের অগ্রগতির অন্যতম প্রধান কারণ হলো ব্যবসায় প্রতিষ্ঠা, পরিচালনা ও সম্প্রসারণের অনুকূল পরিবেশ। আমাদের দেশে মেধা, মনন ও দক্ষতার খুব বেশি ঘাটতি নেই। শুধুমাত্র অনুকূল পরিবেশের অভাবে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসায়ের জন্য উন্নত অবকাঠামোগত উপাদান, সরকারি পৃষ্ঠাপোষকতা, পর্যাপ্ত পুঁজির প্রাপ্যতা প্রভৃতি অনুকূল পরিবেশ থাকা উচিত। উদ্দীপকের দিনাজপুর নিবাসী বেলাল একটি অটোরাইস মিলের মালিক। তিনি উক্ত মিল পরিচালনা করতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হোন। রাইস মিলটির প্রধান উপকরণ হলো ধান। এজন্যে তাকে ফসলের মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে হয়। আর এই ধান ক্রয়ের মধ্য দিয়ে তিনি স্বত্বগত বাধা মোকাবিলা করেন। পরবর্তীতে তিনি উক্ত ধানকে মিলে নিয়ে চাল তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করেন। আর বিদ্যুতের অপার্যপ্ততার কারণ মিলে ধান থেকে চাল তৈরিতে তিনি সমস্যার মুখোমুখি হোন। এরপর তিনি উক্ত চাল গুদামজাত করেন। ফলে সময়গত বাধা দূরীভূত হয়। উদ্দীপকের বেলাল ঢাকাসহ সারাদেশে চাল সরবরাহের ক্ষেত্রে স্থানগত বাধার সম্মুখীন হোন। আর এই বাধা তিনি পরিবহনের মাধ্যমে দূর করেন। তাছাড়া তিনি ভাঙা রাস্তাঘাটের কারণেও পণ্য সরবরাহে বাধার সম্মুখীন হোন। পর্যাপ্ত মূলধনের অভাবে ফসলের মৌসুমে পর্যাপ্ত ধান সংগ্রহে ব্যর্থ হওয়ায় মুনাফাতে নেতিবাচক প্রভাব পড়ে। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়ে বেলাল স্থানগত, সময়গত, অর্থসংক্রান্ত প্রভৃতি সমস্যার সম্মুখীন হোন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়ে বেলালকে কোন কোন সমস্যা মোকাবিলা করতে হয়েছে তা বি…
উদ্দীপক
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর