উদ্দীপকে আরিফুল ইসলাম অভির কাজকে কী বলা যায়? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে আরিফুল ইসলাম অভির কাজকে ব্যবসায় বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে ব্যবসায় গণ্য হলেও যেকোনো দেশের আর্থসামাজিক বা জাতীয় উন্নয়নে ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর মাধ্যমে সম্পদের যথাযথ ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়। উদ্দীপকের আরিফুল ইসলাম অভি একজন আমের ফেরিওয়ালা। তিনি গ্রামে বসে মূলধন ছাড়া ৫ লক্ষ টাকা আয় করেন। ক্রেতাদের কাছ থেকে মূলধন নিয়ে তিনি আম কিনে আবার তাদের নিকট পাঠান। এই কাজে সাড়া পেয়ে তিনি পরবর্তীতে একটি মোবাইল ফোন নিয়ে ফেসবুক পেজে 'আমের ফেরিওয়ালা' নামে একটি পেজ খুলে আমের পাশাপাশি প্যারা সন্দেশ, ইলিশ পেটিসহ আরও অনেক ধরনের মিষ্টি বিক্রয় করেন। তার এই কাজগুলো ব্যবসায় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে আরিফুল ইসলাম অভির কাজকে ব্যবসায় বলে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে আরিফুল ইসলাম অভির কাজকে কী বলা যায়? আলোচনা কর।
উদ্দীপক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর