আরিফুল ইসলাম অভির সফলতার পেছনে কোন পরিবেশের উপাদান ভূমিকা রাখে তা বিশ্লেষণ কর।
উত্তর: প্রযুক্তিগত পরিবেশ আরিফুল ইসলাম অভির ব্যবসায়ে সফলতা লাভে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। উদ্দীপকের আরিফুল ইসলাম অভি একজন আমের ফেরিওয়ালা। তিনি গ্রামে বসে মূলধন ছাড়া ৫ লক্ষ টাকা আয় করেন। ক্রেতাদের কাছ থেকে মূলধন নিয়ে তিনি আম কিনে আবার তাদের নিকট পাঠান। এই কাজে সাড়া পেয়ে তিনি পরবর্তীতে একটি মোবাইল ফোন নিয়ে ফেসবুক পেজে 'আমের ফেরিওয়ালা' নামে একটি পেজ খুলে আমের পাশাপাশি প্যারা সন্দেশ, ইলিশ পেটিসহ আরও অনেক ধরনের মিষ্টি বিক্রয় করেন। বর্তমানে তিনি ৩০ লক্ষ টাকারও বেশি আয় করেন। মোবাইল ফোনে ফেসবুক পেজের ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবসায় করলে ব্যবসায়ে নতুনত্ব আনা যায় এবং গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায়। উদ্দীপকের আরিফুল ইসলাম অভিও তাই প্রযুক্তিগত পরিবেশের উপাদান ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করছে। এতে তার বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মুনাফাও বৃদ্ধি পায়। তাই আমি মনে করি, প্রযুক্তিগত পরিবেশ আরিফুল ইসলাম অভির ব্যবসায়ে সফলতা লাভে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
আরিফুল ইসলাম অভির সফলতার পেছনে কোন পরিবেশের উপাদান ভূমিকা রাখে তা ব…
উদ্দীপক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর