উদ্দীপকে জনাব রতনকে কোন কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব রতনকে স্থানগত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। একস্থান থেকে দ্রব্যসামগ্রী অন্যত্র স্থানান্তর করার ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যেমন: একস্থানের উৎপাদিত পণ্য অন্যস্থানে নিয়ে বিক্রয়ের ফলে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব রতন টাঙ্গাইল থেকে শাড়ি কিনে এনে ঢাকার বড় বড় মার্কেটে সরবরাহ করে। টাঙ্গাইলের তাঁতের শাড়ির ঢাকায় ব্যাপক চাহিদা রয়েছে। তাই চাহিদা অনুযায়ী শাড়ি সরবরাহ করতে গিয়ে তাকে নানামুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। জনাব রতনের ব্যবসায়ের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে স্থানগত প্রতিবন্ধকতা। এ ধরনের প্রতিবন্ধকতার কারণে এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে অর্থাৎ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সরবরাহে বাধার সৃষ্টি হয়। ফলে উৎপাদনকারীর উৎপাদিত পণ্যের বিক্রয় কমে যায়। উদ্দীপকের জনাব রতনের টাঙ্গাইলের শাড়ি বিভিন্ন স্থানে সরবরাহে বাধার সৃষ্টি হচ্ছে, এতে তার বিক্রয় কমে যাচ্ছে। তাই আমি মনে করি, উদ্দীপকে জনাব রতনকে স্থানগত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে জনাব রতনকে কোন কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তা বিশ…
উদ্দীপক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর