ইদ্রিস মিয়ার দক্ষ কর্মী নিয়োগের চিন্তাটি কোন পরিবেশের উপাদান তা বিশ্লেষণ করো।
উত্তর: ইদ্রিস মিয়ার দক্ষ কর্মী নিয়োগের চিন্তাটি সামাজিক পরিবেশের অন্তর্গত। জাতি, শিক্ষা, মানবসম্পদ, ভোক্তাদের মনোভাব প্রভৃতি উপাদানের সমন্বয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। এ উপাদানগুলো ব্যবসায়ের লাভ ও লোকসানের ওপর প্রভাব ফেলে। উদ্দীপকের ইদ্রিস মিয়া বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা উৎপাদন করেন। এ কাজে প্রথমদিকে লাভ হয়। কিন্তু এক পর্যায়ে বীজ না ফোটা, চারা মরে যাওয়া প্রভৃতি সমস্যা দেখা দেয়। তাই তিনি দুজন দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার চিন্তা করেন। দক্ষ কর্মী হলো মানবসম্পদ, যা সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। দক্ষ মানবসম্পদ বা কর্মী ব্যবসায়ের কাজ সঠিকভাবে করতে পারে। তাই ব্যবসায়ের উন্নতির জন্য ইদ্রিস মিয়া দক্ষ কর্মী নিয়োগের কথা ভাবেন। এতে তারা সঠিকভাবে বীজ পরিচর্যা করতে পারবে। ফলে বীজ না ফোটা ও চারা মরে যাওয়ার সমস্যাটির সমাধান হবে। তারা উৎপাদন বাড়ানোর চেষ্টাও করবে। আর উৎপাদন বাড়লে ইদ্রিস মিয়ার ব্যবসায়ে বিক্রি ও মুনাফা বাড়বে। এভাবে তিনি ব্যবসায়ের লোকসান কাটিয়ে উঠতে পারবেন। সুতরাং, ইদ্রিস মিয়া সামাজিক পরিবেশের উপাদান ব্যবহার করে তার সমস্যা সমাধান করার চিন্তা করছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
ইদ্রিস মিয়ার দক্ষ কর্মী নিয়োগের চিন্তাটি কোন পরিবেশের উপাদান তা বিশ…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর