ইদ্রিস মিয়ার ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত তা বর্ণনা করো।
উত্তর: ইদ্রিস মিয়ার ব্যবসায়টি প্রজনন শিল্পের অন্তর্গত। এ শিল্পের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার করা হয়। এভাবে উৎপাদিত সামগ্রী পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহারের উপযুক্ত হয়। নার্সারি, হ্যাচারি, পোলট্রি ফার্ম প্রভৃতি প্রজনন শিল্পের আওতায় পড়ে। উদ্দীপকের ইদ্রিস মিয়া বাড়ির পাশের পতিত জায়গায় একটি নার্সারি স্থাপন করেন। এখানে তিনি বীজ থেকে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা উৎপাদন করে বিক্রি করেন। এক্ষেত্রে বীজগুলো প্রাকৃতিক উপায়ে পরিচর্যার মাধ্যমে বড় গাছে পরিণত করা যাবে। বড় গাছের ফল থেকে আবার বীজ ও চারা উৎপাদিত হবে। আর, সেগুলো পরবর্তীতে নতুন গাছ উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। এসব বৈশিষ্ট্য প্রজনন শিল্পের সাথে সংগতিপূর্ণ। সুতরাং, ইদ্রিস মিয়ার ব্যবসায়কে প্রজনন শিল্প বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
ইদ্রিস মিয়ার ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত তা বর্ণনা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর