উদ্দীপকের 'A [গণিত] প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পের অন্তর্গত। এ ধরনের শিল্পে শ্রম ও যন্ত্রের মাধ্যমে কাঁচামাল প্রক্রিয়াজাত করা হয়। এভাবে তা মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়। তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় তৈরি প্রভৃতি এ শিল্পের উদাহরণ। উদ্দীপকের 'A [গণিত] প্রতিষ্ঠানে তিনটি পণ্যের উৎপাদন প্রক্রিয়া দেখানো হয়েছে। পণ্যগুলো হলো বস্ত্র, জুতা ও আসবাবপত্র। এসব পণ্য তৈরি করতে কাঁচামাল হিসেবে যথাক্রমে, সুতা, চামড়া ও কাঠ ব্যবহার করা হয়। এরপর এগুলো যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াজাত করা হয়। এভাবে পণ্যের রূপগত পরিবর্তন হয়। আর তা মানুষের ব্যবহার উপযোগী হয়। এসব কাজের সাথে উৎপাদন শিল্পের বৈশিষ্ট্যের মিল আছে। তাই বলা যায়, 'A [গণিত] প্রতিষ্ঠানটি উৎপাদন শিল্পে নিয়োজিত আছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের 'A প্রতিষ্ঠানটি কোন শিল্পের অন্তর্গত? বর্ণনা করো।
উদ্দীপক
Dinajpur, Comilla, Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর