“মি. আফাজের সাফল্যের পেছনে অনুকূল ব্যবসায়িক পরিবেশের ভূমিকাই মুখ্য”– বিশ্লেষণ করো।
উত্তর: মি. আফাজের সাফল্যের পেছনে অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক ব্যবসায়িক পরিবেশের ভূমিকাই মুখ্য বলে আমি মনে করি। কোনো স্থানের ব্যবসায়ের উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের ওপর। ব্যবসায়ের ওপর পরিবেশ অনুকূল ও প্রতিকূল উভয় প্রভাব ফেলতে পারে। এর মধ্য দিয়েই সফলতার সাথে ব্যবসায় চালানোর চেষ্টা করা হয়। উদ্দীপকে মি. আফাজ রূপসা নদীর পাড়ে পাঁচ একর জমিতে কৃষিজাত বিভিন্ন পণ্য উৎপাদন করেন। সাধারণত নদীর পাড়ের জমি প্রাকৃতিকভাবেই কৃষিকাজের জন্য উপযুক্ত ও উর্বর হয়। তাই এ উপাদানটি তার উৎপাদনের ক্ষেত্রে অনুকূল প্রভাব ফেলেছে। এটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত। আবার, মি. আফাজ পণ্য উৎপাদন কাজ শুরুর আগে ব্যাংক থেকে ঋণ নেন। ঋণের অর্থ তার মূলধন যোগানে সহায়তা করেছে। তিনি আর্থিকভাবে সক্ষমতা লাভ করেছেন। ব্যবসায়ের পণ্য বহনের সময় এক দুর্ঘটনায় তার বিশাল ক্ষতি হয়। তাই তিনি আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ের পণ্যের বিমা করে ঝুঁকি নিরসনের ব্যবস্থা করেন। এখানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা অর্থনৈতিক পরিবেশের উপাদান। এগুলোর অনুকূল প্রভাবে মি. আফাজ ব্যবসায়ে সফলতা পান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
“মি. আফাজের সাফল্যের পেছনে অনুকূল ব্যবসায়িক পরিবেশের ভূমিকাই মুখ্য”…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর