উদ্দীপকের আলোকে মি. আফাজের ঝুঁকির বিপক্ষে গৃহীত পদক্ষেপটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে মি. আফাজের ঝুঁকির বিপক্ষে বিমা ব্যবস্থা নেন। বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে ঝুঁকি বণ্টনের জন্য বিমা চুক্তি করা হয়। এতে বিমা কোম্পানি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাগ্রহীতার সম্পত্তির ঝুঁকি নেয়। ভবিষ্যতে কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে ক্ষতিপূরণ দেয়। বিমার মাধ্যমে ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করা হয়। উদ্দীপকের মি. আফাজ নিজের উৎপাদিত কৃষিজাত পণ্য তিনি সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। এক নৌ দুর্ঘটনায় পণ্য নষ্ট হলে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাই ব্যবসায়িক ঝুঁকি কমানোর লক্ষ্যে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেন। এতে তার ব্যবসায়ের পণ্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে এর বিপক্ষে তিনি আর্থিক ক্ষতিপূরণ পাবেন। এ ধরনের ব্যবস্থা ব্যবসায়ে ঝুঁকিগত বাধা দূর করে। এর সাথে বিমার বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। সুতরাং, মি. আফাজ বিমা ব্যবস্থা নিয়ে ব্যবসায়ের ঝুঁকি কমান।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. আফাজের ঝুঁকির বিপক্ষে গৃহীত পদক্ষেপটি বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর