কোন শিল্পে পণ্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: প্রজনন শিল্পে পণ্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তারের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালিত হওয়ার প্রক্রিয়া হলো প্রজনন শিল্প। এ শিল্পের উৎপাদিত সামাগ্রী পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। যেমন: নার্সারি, পোলট্রি ফার্ম, ডেইরি ফার্ম, মৎস্য উৎপাদন, হ্যাচারি প্রভৃতি। এতে প্রাকৃতিক সম্পদ লালন-পালন করে সেগুলোর বংশ বাড়ানো বা স্বাভাবিক ফলনের মাধ্যমে নতুন সম্পদ সৃষ্টি করা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
কোন শিল্পে পণ্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো।
উত্তর