শফিক মিয়ার ব্যবসায় বন্ধ হয়ে যাওয়ার কারণ ব্যবসায় পরিবেশের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: অনুকূল অর্থনৈতিক পরিবেশের অভাবে শফিক মিয়ার ব্যবসায় বন্ধ হয়ে গেছে। সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং প্রভৃতি উপাদানের সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে। এ পরিবেশের উপাদানগুলো ভোক্তার ক্রয়ক্ষমতা ও ব্যয়ের ধরনকে সরাসরি প্রভাবিত করে। যে দেশের অর্থনৈতিক অবস্থা যত উন্নত, সে দেশ তত বেশি অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের শফিক মিয়া মৃৎশিল্পের ব্যবসায় করেন। অনেকদিন ব্যবসায়টি ভালো চলছিল। সম্প্রতি COVID-19 ভাইরাসের কারণে দেশের মানুষের আয়-রোজগার ও সঞ্চয় কমে যায়। তাই তার ব্যবসায় ভালো চলে না। তিনি নতুনভাবে অর্থসংস্থানের মাধ্যমে ব্যবসায় সচল রাখতে চাইলেও তা পারলেন না। অবশেষে তার ব্যবসায় বন্ধ হয়ে যায়। জনগণের আয়-সঞ্চয়, ব্যবসায়ের অর্থসংস্থান প্রভৃতি অর্থনৈতিক পরিবেশের উপাদান। এ উপাদানগুলো অনুকূলে না থাকলে ব্যবসায় চালিয়ে যাওয়া সম্ভব হয় না। সম্প্রতি COVID-19 এর কারণে অনেক ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ভাইরাসের কারণে অনেক মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে যায়। ফলে আয় কমে যায়। এ কারণে ভোগের প্রবণতাও কমে যায়। তাই শফিক মিয়ার ব্যবসায় বন্ধ হওয়ার উপক্রম হয়। সুতরাং, অর্থনৈতিক পরিবেশের নেতিবাচক প্রভাবেই শফিক মিয়ার ব্যবসায়টি বন্ধ হয়ে যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
শফিক মিয়ার ব্যবসায় বন্ধ হয়ে যাওয়ার কারণ ব্যবসায় পরিবেশের আলোকে বিশ্…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর