মেট্রো রেলপথ তৈরি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: মেট্রো রেলপথ তৈরি নির্মাণ শিল্পের অন্তর্গত। অবকাঠামোগত উন্নয়ন বা কোনো স্থাপনা তৈরির কাজে নিয়োজিত থাকা হয় নির্মাণ শিল্পে। এ শিল্পের উৎপাদিত বা তৈরিকৃত পণ্য সাধারণত স্থায়ী প্রকৃতির ও অস্থানান্তরযোগ্য হয়ে থাকে। মেট্রো রেলপথ প্রকল্পের মাধ্যমে যে স্থাপনা তৈরি হচ্ছে তা দেশের অবকাঠামোগত উন্নয়ন করবে। তাই মেট্রোরেলপথ তৈরিকে নির্মাণ শিল্পের অন্তর্গত বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
মেট্রো রেলপথ তৈরি কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর