জনাব শাহ আলমের ব্যবসায়ের ওপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব মূল্যায়ন করো।
উত্তর: জনাব শাহ আলমের ব্যবসায়ের ওপর অর্থনৈতিক পরিবেশের অর্থ ও ব্যাংকিং উপাদানের প্রভাব আছে বলে আমি মনে করি। সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং প্রভৃতি উপাদানের সমন্বয়ে অর্থনৈতিক পরিবেশ গড়ে ওঠে। এ পরিবেশের উপাদানগুলো ভোক্তার ক্রয়ক্ষমতা ও ব্যয়ের ধরনকে সরাসরি প্রভাবিত করে। যে দেশের অর্থনৈতিক অবস্থা যত উন্নত সে দেশ তত বেশি অগ্রগতি লাভ করতে পারে। উদ্দীপকের জনাব শাহ আলম একজন সবজি বিক্রেতা। তিনি আলুর মৌসুমে একটন আলু হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে বেশি দামে বিক্রি করে লাভবান হন। তাই তিনি আরও ২০ টন আলু সংরক্ষণের চিন্তা করে ব্যাংকে এক লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করেন। এ ব্যাংক ঋণ অর্থনৈতিক পরিবেশের একটি উপাদান। ব্যাংক থেকে ঋণ পেলে ব্যবসায়ীরা খুব সহজে কাজের পরিধি বাড়াতে পারে। এজন্য জনাব শাহ আলম আর্থিক সক্ষমতা বাড়াতে ব্যাংক ঋণের আবেদন করেন। এ ঋণের অর্থ দিয়ে তিনি মূলধন সংকট নিরসন করতে পারতেন। কিন্তু যথাসময়ে ঋণ না পাওয়ায় তার টার্গেট পূরণ হয়নি। এখানে জনাব শাহ আলমের ব্যবসায়ে অর্থনৈতিক পরিবেশের নেতিবাচক প্রভাব পড়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জনাব শাহ আলমের ব্যবসায়ের ওপর পরিবেশের উপাদানসমূহের প্রভাব মূল্যায়ন …
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর