প্রত্যক্ষসেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: যে সেবা গ্রাহকদের সরাসরি প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ সেবা বলে। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এসকল সেবাকর্ম প্রত্যক্ষ সেবা হিসেবে গণ্য। যেমন: ডাক্তারি, আইন ব্যবসায়, নার্সিং, হিসাব বৃত্তি, প্রকৌশল সেবা ইত্যাদি। এদের দ্বারা গ্রাহকগণ বিভিন্নভাবে সেবা পেয়ে থাকে বলে প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিবেচিত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
প্রত্যক্ষসেবা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর