সামাজিক পরিবেশ কীভাবে ব্যবসায়কে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: কোনো দেশের জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, দেশীয় ঐতিহ্য, দেশের সুনাম ইত্যাদি নিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে সামাজিক পরিবেশ বলে। মানুষের চিন্তা-চেতনা ও ধ্যান-ধারণা পশ্চাৎপদ হলে সেখানে ব্যবসায়সহ সকল কাজই বাধাগ্রস্ত হয়। উত্তম শিক্ষা ছাড়া দক্ষ মানব সম্পদ পাওয়া যায় না। জনসংখ্যাকে ঘিরে দেশের বাজার ব্যবস্থা পরিচালিত হয়। মানুষের নীতি-নৈতিকতা ব্যবসায়কে প্রভাবিত করে। দেশের ঐতিহ্য একটি জাতিকে এগিয়ে নেয়। যার সবই সামাজিক পরিবেশ সম্পর্কিত। তাই এরূপ পরিবেশ ব্যবসায় বাণিজ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
সামাজিক পরিবেশ কীভাবে ব্যবসায়কে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উত্তর