শিল্প বলতে কী বোঝায়?
উত্তর: যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ করে এবং এতে রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। শিল্প ব্যবসায়ের উৎপাদনকারী শাখা। প্রকৃতিপ্রদত্ত সম্পদগুলো মানুষ সবসময় সরাসরি ভোগ বা ব্যবহার করতে পারে না। এক্ষেত্রে শিল্প উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিপ্রদত্ত সম্পদগুলোর রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করে। তাই ব্যবসায়ের উৎপাদনসংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে সম্পাদিত হয় বিধায় শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
শিল্প বলতে কী বোঝায়?
উত্তর