ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর: কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। ব্যবসায় হলো পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সহায়ক কাজের সমষ্টি। ভূমির উন্নয়ন, দালানকোঠা নির্মাণ, মালামাল সংগ্রহ ও বিভিন্ন প্রয়োজনে মূলধনের সংস্থান ব্যবসায়ে গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক পরিবেশ উন্নত হলে এগুলো নির্মাণ ও জোগাড় করা সহজতর হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর