বর্তমানে দেশের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের কোন পরিবেশের উন্নয়ন জরুরি বলে তুমি মন কর? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: বর্তমানে দেশের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের জন্যে আমার মতে অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত পরিবেশের উন্নয়ন অধিকতর জরুরি। আর্থিক সুযোগ-সুবিধার সমন্বয়ে গড়ে ওঠে অর্থনৈতিক পরিবেশ। আর দেশের সার্বভৌমত্ব সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা আইন-শৃঙ্খলা পরিস্থিতি মিলে সৃষ্টি হয় রাজনৈতিক পরিবেশ। আর উন্নত যন্ত্রপাতির সমন্বয়ে গড়ে ওঠে প্রযুক্তিগত পরিবেশ। বাংলাদেশের শিল্প ও ব্যবসায়-বাণিজ্যের অগ্রগতির জন্যে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ অত্যাবশ্যক। মসলিন কাপড়ের প্রসারের অনুকূল প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বর্তমানে আমাদের দেশে রয়েছে। কিন্তু মূলধনের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, ঘন ঘন সরকার পরিবর্তন, হরতাল, ধর্মঘট, ব্যবসায়বান্ধব শিল্প ও বাণিজ্য নীতির অভাব, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ কর্মীর অভাব ইত্যাদি প্রতিকূল উপাদান শিল্প ও বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি করে। ফলে দেশি ও বিদেশি বিনিয়োগকারিগণও বিনিয়োগ করতে উৎসাহিত হয় না। বিদেশে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও পরিবেশের প্রতিকূলতার কারণে মসলিন কাপড়ের ব্যবসায়ের প্রসার ঘটছে না। তবে সরকার অনুকূল শিল্পনীতি প্রণয়ন করলে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। এভাবে পরিবেশের উন্নয়নের মাধ্যমে মসলিন কাপড়ের ব্যবসায়ের প্রসার ঘটানো যাবে। মূলত উদ্দীপকে উল্লিখিত মসলিন কাপড়ের দেশ বিদেশে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও সরকারের সহযোগিতাও যথাযথ উদ্যোগ্যের অভাবে মসলিন কাপড়ের ব্যবসায়টির প্রসার ঘটছে না। তাই আমি মনে করি বর্তমানে দেশের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটাতে বাংলাদেশে রাজনৈতিক পরিবেশের উন্নয়ন ঘটানো জরুরি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
বর্তমানে দেশের ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটাতে উদ্দীপকে উল্লিখিত ব্য…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর