জীবিকা হিসেবে রাত্রির কাজটিকে কী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জীবিকা হিসেবে রাত্রির কাজটিকে ব্যবসায় উদ্যোগ বলা হয়। নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর উদ্যোগকে ব্যবসায় উদ্যোগ বলে। ব্যবসায় উদ্যোগের বিষয়বস্তু নতুন ব্যবসায় শুরুর সাথে সম্পর্কিত। এটি সম্পূর্ণ নতুন ব্যবসায় হতে পারে, নতুন পণ্য বা সেবা ব্যবসায়ে সংযুক্ত করার প্রয়াস হতে পারে, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি চালু করা হতে পারে, নতুন বাজারে প্রবেশ প্রচেষ্ট হতে পারে। উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাত্রি নিজের খরচ চালানোর জন্য একটি স্কুলে খণ্ডকালীন শিক্ষকৃতা করে। সেই স্কুলের শিক্ষার্থীদের আর্থিক অবস্থা ভালো নয়। তাই তারা লেখাপড়ার পাশাপাশি হাতের কাজ করে। রাত্রি পাইকারি দোকান থেকে একরঙা শিল্ক শাড়ি কিনে তার স্কুলের ছাত্রীদের দিয়ে কাঁথাস্টিচ করিয়ে সেইসব হাতের কাজের শাড়ি সহপাঠীদের কাছে বিক্রি করে। এতে তার ছাত্রীদের পারিশ্রমিক দেয়ার পরেও রাত্রির বেশ ভালোই লাভ থাকে। তার পরিচিতি আর শাড়ির চাহিদা দিন দিন বাড়তেই থাকে। লেখাপড়া শেষ করে রাত্রি এটাকেই জীবিকা হিসেবে বেছে নেয়। রাত্রির জীবিকা অর্জনের এমন উপায়কে ব্যবসায় উদ্যোগ বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
জীবিকা হিসেবে রাত্রির কাজটিকে কী বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর