বাণিজ্যকে পণ্যের বণ্টনকারী শাখা বলা হয় কেন?
উত্তর: শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বণ্টন করাই বাণিজ্যের কাজ। বাণিজ্য মূলত ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। বাণিজ্যের প্রধান অঙ্গ হলো ক্রয়-বিক্রয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখাও বলা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
বাণিজ্যকে পণ্যের বণ্টনকারী শাখা বলা হয় কেন?
উত্তর