শিখা ব্যাংকের ম্যানেজার ঋণ দিতে অসম্মতি প্রকাশের কারণ বিশ্লেষণ করো।
উত্তর: বাণিজ্যিক ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ দেয় না বলে শিখা ব্যাংক-এর ম্যানেজার ঋণ দিতে অসম্মতি প্রকাশ করে। ঋণদান বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম প্রধান কাজ। তবে এ ব্যাংক শুধু স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ দেয়। কারণ দীর্ঘমেয়াদি ঋণের জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন। স্বল্পমেয়াদি ঋণের মেয়াদ এক বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে। মধ্যমেয়াদি ঋণের মেয়াদ এক থেকে পাঁচ বছর পর্যন্ত। অন্যদিকে দীর্ঘমেয়াদি ঋণের মেয়াদে হলো পাঁচ বছর থেকে ঊর্ধ্বে যেকোনো সময়কাল পর্যন্ত। উদ্দীপকে মৎস্য খামার স্থাপনের জন্য মি. তারেকের প্রচুর টাকার প্রয়োজন। তার গ্রামে 'শিখা ব্যাংক'-এর একটি শাখা আছে। এ ব্যাংকের প্রধান কাজ আমানত গ্রহণ ও ঋণ প্রদান। মি. তারেক সম্পদ জামানত রেখে ব্যাংকের কাছে ১০ বছরের জন্য ৫ কোটি টাকা ঋণের আবেদন করে। কিন্তু ব্যাংকের ম্যানেজার তা প্রত্যাখ্যান করে। উদ্দীপকের মি. তারেক ৫ বছরের বেশি সময়ের জন্য ঋণের আবেদন করেন। তাছাড়া ব্যবসায়ের ধরন অনুযায়ী তার ঋণটি বড় অঙ্কের বলা যায়। অর্থাৎ, মি. তারেকের ঋণটি একটি দীর্ঘমেয়াদি ঋণ। কিন্তু শিখা ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক হওয়ায় এটি দীর্ঘমেয়াদি ঋণ দেয় না। কারণ বাণিজ্যিক ব্যাংককে গ্রাহকের চাওয়ামাত্র জমাকৃত অর্থ ফেরত দিতে হয়। এজন্য ব্যাংককে সব সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তারল্য হিসেবে জমা রাখতে হয়। তাছাড়া ব্যাংক সুষ্ঠুভাবে পরিচালনা করতে ও সচ্ছল রাখতে প্রতিদিন প্রচুর অর্থের প্রয়োজন হয়। ফলে ব্যাংক চাইলেই দীর্ঘমেয়াদি ঋণ দিতে পারে না। তাই বলা যায়, ব্যাংকের তারল্য রক্ষা ও সচ্ছলতা বজায় রাখতে শিখা ব্যাংক-এর ম্যানেজার মি. তারেককে দীর্ঘমেয়াদি ঋণ দিতে অসম্মতি জানায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
শিখা ব্যাংকের ম্যানেজার ঋণ দিতে অসম্মতি প্রকাশের কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর