উদ্দীপকে দু'টি বিনিয়োগের মধ্যে কোন খাতে বিনিয়োগ অধিক নিরাপদ বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে দু'টি বিনিয়োগের মধ্যে বন্ডে বিনিয়োগ অধিক নিরাপদ বলে আমি মনে করি। বন্ড একটি জামানতযুক্ত বিনিয়োগ হাতিয়ার। এক্ষেত্রে কোম্পানি বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ করতে না পারলে উক্ত জামানত বিক্রি করে বিনিয়োগকারীরা তাদের অর্থ আদায় করতে পারেন। উদ্দীপকে রিনা একটি কোম্পানির দু'টি খাতে বিনিয়োগ করেন। তিনি কোম্পানিটির 'ক' খাতে বন্ডে এবং 'খ' খাতে ডিবেঞ্চারে বিনিয়োগ করেন। 'ক' খাতে কোম্পানি জামানত প্রদান করেছে। 'খ' খাতে কোনো জামানত দেয় নি। এক্ষেত্রে উভয় বিনিয়োগ থেকেই রিনা নির্দিষ্ট হারে সুদ পাবেন। রিনা একজন বিনিয়োগকারী হিসেবে 'ক' খাতের বিনিয়োগটি তার জন্য বেশি নিরাপদ। কারণ তার উভয় বিনিয়োগেই তিনি একজন ঋণদাতা। এক্ষেত্রে তার পাওনা আদায়ে অনিশ্চয়তা রয়েছে। তবে কোম্পানি দেনা পরিশোধে ব্যর্থ হলে তিনি বন্ডের জামানত বিক্রি করে পাওনা আদায় করতে পারবেন। কিন্তু ডিবেঞ্চারের বিনিয়োগের বিপরীতে তার এ ধরনের কোনো সুযোগ নেই। সুতরাং বলা যায়, বিনিয়োগের নিরাপত্তা বিবেচনায় রিনার 'ক' খাতের বিনিয়োগটি উত্তম।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে দু'টি বিনিয়োগের মধ্যে কোন খাতে বিনিয়োগ অধিক নিরাপদ বলে তুম…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর