“ব্যাংকের আমানত সংগ্রহ এবং ঋণ প্রদান একে অন্যের উপর নির্ভরশীল” – ব্যাখ্যা করো।
উত্তর: 'ব্যাংকের আমানত সংগ্রহ এবং ঋণপ্রদান- একে অন্যের ওপর নির্ভরশীল'- উক্তিটি সঠিক। ব্যাংকের প্রধান কাজ হলো আমানত সংগ্রহ ও ঋণদান। ব্যাংক আমানতকারীদের কাছ থেকে কম সুদে আমানত সংগ্রহ করে। অন্যদিকে উক্ত আমানত বেশি সুদে বিনিয়োগ করে বা ঋণ দেয়। এক্ষেত্রে প্রাপ্ত সুদ ও প্রদত্ত সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। আর বাণিজ্যিক ব্যাংক মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হয়। সুতরাং, ব্যাংকের মুনাফা অর্জন নিশ্চিত করতেই ব্যাংকের আমানত সংগ্রহ এবং ঋণ দান একে অন্যের ওপর নির্ভরশীল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
“ব্যাংকের আমানত সংগ্রহ এবং ঋণ প্রদান একে অন্যের উপর নির্ভরশীল” – ব্যাখ্যা করো।
উত্তর