সোনালী ব্যাংক কোন বিশেষ ব্যবস্থায় জনাব আনিসকে অগ্রিম অর্থ পরিশোধ করে? ব্যাখ্যা করো।
উত্তর: সোনালী ব্যাংক প্রত্যয়পত্রের মাধ্যমে জনাব আনিসকে অগ্রিম অর্থ পরিশোধ করে। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকের পক্ষে ব্যাংক প্রত্যয়পত্র ইস্যু করে। এটি এমন একটি দলিল যেখানে ব্যাংক আমদানিকারক ও রপ্তানিকারক উভয়পক্ষের স্বার্থ সংরক্ষণ করে। এ কাজের মাধ্যমে ব্যাংক কমিশন আদয় করে। উদ্দীপকে জনাব তোহা ইন্দোনেশিয়া থেকে মশলা আমদানি করেন। সেখানকার ব্যবসায়ী জনাব আনিস মশলা রপ্তানিকারক। জনাব তোহা সোনালী ব্যাংকে লেনদেন করেন। আমদানি করার সময় সোনালী ব্যাংক জনাব তোহার পক্ষে জনাব আনিসকে বিশেষ ব্যবস্থায় অগ্রিম অর্থ দেন। আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যাংক রপ্তানিকারককে অগ্রিম অর্থ দিতে পারেন কেবল প্রত্যয়পত্রের মাধ্যমে। সুতরাং বলা যায়, উদ্দীপকের সোনালী ব্যাংক যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে আনিসকে অগ্রিম অর্থ দিয়েছিল তা প্রত্যয়পত্র।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
সোনালী ব্যাংক কোন বিশেষ ব্যবস্থায় জনাব আনিসকে অগ্রিম অর্থ পরিশোধ কর…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর