উদ্দীপকের আলোকে গোমতি ব্যাংকের প্রধান কাজ মূল্যায়ন করো।
উত্তর: গোমতি ব্যাংকের প্রধান কাজ হলো আমানত গ্রহণ, মূলধন গঠন, ঋণদান, বিনিময় মাধ্যম সৃষ্টি ইত্যাদি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি দেশের শিল্প-বাণিজ্য, অর্থনেতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম সেবা দিয়ে থাকে। ব্যাংকের এই সেবা তথা কার্যাবলি দুই ধরনের- প্রধান কার্যাবলি এবং বিশেষ ও অন্যান্য কার্যাবলি। উদ্দীপকের জনাব আহসান গোমতি ব্যাংক লি.-এর একজন গ্রাহক। ব্যাংকটি [গণিত] সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকেই সারাদেশে ব্যাংকিং সেবা দিতে ব্যাংকটি শাখা স্থাপন করছে। পাশাপাশি গ্রাহকদের যথাসময় প্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিতে ব্যাংকটি সর্বদা তৎপর। গোমতি ব্যাংকের প্রধান কাজগুলোর একটি হলো আমানত গ্রহণ ও সুদ প্রদান। গোমতি ব্যাংক লি. সুদের বিনিময়ে জনাব আহসানের আমানত গ্রহণ করে সেই কাজটি করে। জানাব আহসানের মতো অন্যান্য গ্রাহকদের জমাকৃত আমানত নিয়ে মূলধন গঠন করাও তার প্রধান কার্যাবলির অন্তর্ভুক্ত। গোমতি ব্যাংক প্রয়োজনে জনাব আহসান ও অন্যান্য গ্রাহকদের সহজ শর্তে সুদের বিনিময়ে ঋণ প্রদান করছে। এটির মাধ্যমে ব্যাংকের মুনাফা অর্জন উদ্দেশ্যটি নিশ্চিত হয়। তাছাড়া আর্থিক লেনদেন নিষ্পত্তিতে চেক ও ব্যাংক ড্রাফটের ইস্যু বিনিময় মাধ্যম সৃষ্টি সংক্রান্ত কাজ। পাশাপাশি প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে ব্যাংকটি আমাদানি-রপ্তানিতে সাহায্য করে। এটিও ব্যাংকটির প্রধান কার্যাবলির অন্তর্ভুক্ত। অর্থাৎ, গোমতি ব্যাংক তার প্রধান কাজসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
উদ্দীপকের আলোকে গোমতি ব্যাংকের প্রধান কাজ মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর