জনাব সাজিদের জন্য কোন বিনিয়োগ হাতিয়ারটি উপযুক্ত তা সুপারিশ করো।
উত্তর: জনাব সাজিদের জন্য বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে বিনিয়োগের হাতিয়ার হিসেবে বন্ডই উপযুক্ত। বন্ড ও ডিবেঞ্চার দুটিই দীর্ঘমেয়াদি অর্থায়নের হাতিয়ার। বন্ডের ক্ষেত্রে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংগ্রহ করে। ডিবেঞ্চারের মধ্যে বন্ডের সব বৈশিষ্ট্য বিদ্যমান। তবে ডিবেঞ্চারের বিপরীতে কোনো জামানত থাকে না। তাছাড়া মুনাফা বণ্টন কিংবা দাবি পরিশোধের ক্ষেত্রে বন্ড মালিকরা অগ্রাধিকার পায়। উদ্দীপকে জনাব সাজিদ চাকরি থেকে অবসর নিয়ে ২০ লক্ষ টাকা পান। এর মধ্যে [গণিত] লক্ষ টাকা দিয়ে একটি কোম্পানির শেয়ার কিনেন। বাকি [গণিত] লক্ষ টাকা তিনি এমন খাতে বিনিয়োগ করতে চান যাতে আয় কম হলেও তা যেন ঝুঁকিমুক্ত হয়। তার কাছে দুটি বিনিয়োগ কোম্পানির হাতিয়ার রয়েছে। পদ্মা লি. জামানত এবং অন্যান্য পাওনাদারদের পূর্বে নির্দিষ্ট হারে সুদ প্রদানের প্রস্তাব দেয়। অন্যদিকে জবা লি. কোনো ধরনের জামানত ছাড়াই সুদ প্রদান এবং অন্যান্য পাওনাদারদের পরে দাবি পরিশোধের প্রস্তাব দেয়। উদ্দীপকে পদ্মা লি. যে বিনিয়োগের হাতিয়ারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে তা হলো বন্ড। অন্যদিকে জবা লি.-এ বিনিয়োগের হাতিয়ার হলো ডিবেঞ্চার। প্রতিষ্ঠানের অবসায়নের ক্ষেত্রে বন্ড মালিকদের দাবি ডিবেঞ্চার মালিকদের পূর্বে পরিশোধ করা হয়। জামানত থাকে বিধায় বন্ডে বিনিয়োগ তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। ফলে নিশ্চিত ও ঝুঁকিমুক্ত আয় প্রত্যাশীদের জন্য বন্ড উত্তম। অপরপক্ষে জামানত থাকে না বিধায় ডিবেঞ্চারে বিনিয়োগ বেশ ঝুঁকিপূর্ণ। জনাব সাজিদও ঝুঁকিমুক্ত নিশ্চিত আয় প্রত্যাশী। এক্ষেত্রে ডিবেঞ্চারের তুলনায় বন্ড উত্তম। তাই বলা যায়, সাজিদের জন্য বন্ডে বিনিয়োগই উপযুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
জনাব সাজিদের জন্য কোন বিনিয়োগ হাতিয়ারটি উপযুক্ত তা সুপারিশ করো।
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর