জনাব হালিমা আক্তার তার মূল্যবান দলিলপত্র ও গহনার জন্য ব্যাংকের কোন ব্যবস্থা গ্রহণ করবেন? বর্ণনা করো।
উত্তর: জনাব হালিমা আক্তার তার মূল্যবান দলিলপত্র ও গহনার জন্য ব্যাংকের লকার ভাড়ার ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। লকার ভাড়া তার মধ্যে অন্যতম। লকারের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের মূল্যবান দলিল, অলঙ্কার ইত্যাদির যথাযথ নিরাপত্তা দেয়। এর বিপরীতে ব্যাংক গ্রাহকদের কাছ থেকে সার্ভিস চার্জ আদায় করে। জনাব হালিমা আক্তার একজন কলেজ শিক্ষিকা। তিনি তার মূল্যবান দলিল ও গহনার নিরাপত্তার জন্য আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ কামনা করেন। একটি আর্থিক প্রতিষ্ঠানের দেওয়া পরামর্শ তিনি গ্রহণ করেন। এর মাধ্যমে তার দলিল ও গহনার পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত হবে। প্রতিষ্ঠান তার দলিল ও গহনা তাকে বা তার উপযুক্ত প্রতিনিধি ব্যতীত কাউকে হস্তান্তর করবে না। এজন্য তাকে নির্দিষ্ট সার্ভিস চার্জ দিতে হবে। তার প্রাপ্ত সুবিধাটি লকার সুবিধার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব হালিমা আক্তার তার মূল্যবান দলিল ও গহনার নিরাপত্তার জন্য ব্যাংকের লকার সুবিধাটি গ্রহণ করবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
জনাব হালিমা আক্তার তার মূল্যবান দলিলপত্র ও গহনার জন্য ব্যাংকের কোন …
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর