“এই ধরনের দুর্ঘটনা এড়াতে উক্ত আর্থিক প্রতিষ্ঠানের কী ভূমিকা অপরিহার্য”- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: জনাব হালিমা আক্তারের দুর্ঘটনা এড়াতে উক্ত আর্থিক প্রতিষ্ঠান বিনিময়ের মাধ্যম সৃষ্টির মাধ্যমে অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখে। ব্যাংক গ্রাহকের আর্থিক লেনদেন ও দেনা-পাওনা নিষ্পত্তিতে সহায়তা করে। এজন্য ব্যাংক গ্রাহকের অনুকূলে চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ইস্যু করে। এগুলো ব্যবহার করে গ্রাহক নগদ টাকা ছাড়াই নিরাপদে লেনদেন করতে পারেন। উদ্দীপকের জনাব হালিমা আক্তার ফ্ল্যাট কেনার জন্য নগদ অর্থ নিয়ে বসুন্ধরা যাচ্ছিলেন। পথে তিনি ছিনতাইয়ের শিকার হন। তার এ দুর্ঘটনাটি মূলত ঘটেছে নগদ অর্থ বহনের কারণে। জনাব হালিমা আক্তার নগদ অর্থ বহন না করে চেক ব্যবহার করতে পারতেন। এটি নগদ অর্থ বহনের চেয়ে অধিক নিরাপদ। চেক ছিনতাই বা চুরি হয়ে গেলেও তার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কম ছিল। এছাড়াও তিনি চাইলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক ড্রাফট ইত্যাদি যেকোনো বিনিময়ের মাধ্যম ব্যবহার করতে পারতেন। এগুলো তাকে নিরাপদে অর্থ বহনের সুবিধা প্রদান করতো। সুতরাং, এ ধরনের দুর্ঘটনা এড়াতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ বা ব্যাংক বিনিময়ের অভিনব মাধ্যম সৃষ্টি করে যা অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
“এই ধরনের দুর্ঘটনা এড়াতে উক্ত আর্থিক প্রতিষ্ঠানের কী ভূমিকা অপরিহার…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর